ঢাকা   ১১:৩৯:০৯ এএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪

Reporter Name
  • Update Time : Monday, October 19, 2026,
  • 2 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন মিরপুর বিভাগে।

সোমবার (১৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রমনা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১৫০ জন, গুলশান বিভাগে ১৮ জন, উত্তরা বিভাগে ৩৫ জন, গোয়েন্দা বিভাগে ৭ জন এবং সিটিটিসি বিভাগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানকালে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া ৯টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, ১ হাজার ৫০৫ টাকা ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি