• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি

পদ্মাসেতুর চীনা প্রকৌশলী নিখোঁজ

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

২৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের কাছে মাঝ নদীতে বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ কাজ করার সময় চীনা প্রকৌশলী মিস্টার জো (২৫) নিখোঁজ রয়েছেন। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া তিন নম্বর ফেরিঘাট বরাবর মাঝ নদীতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায় জাতীয় গ্রীডের বৈদ্যুতিক টাওয়ার (টি-১৩) নির্মাণ কজে এই প্রকৌশলী কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। সহকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা এই প্রকৌশলী কোন ভাবে উত্তাল পদ্মায় পড়ে তলিয়ে গেছেন।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির জানান, নিখোঁজ প্রকৌশলীর শিফট চলছিল। টাওয়ারের বিশাল জায়গায় শেট তৈরী করেই কর্মকর্তারা সেখানে থাকতেন। এখান থেকেই কাজে অংশ নিতেন তারা। জরুরী প্রয়োজনে বোটে করে তীরে আসতেন। জো’কে সহকর্মীরা খুঁজে পাচ্ছিলেন না। বিষয়টি অবহিত হয়ে সব দিকে খোঁজাখুঁজির পর দায়িত্বশীলরা এ ব্যাপারে বিষয়টি রাতে পুলিশকে অবহিত করেন।

কোস্টগার্ড মাওয়া স্টেশন ও মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি পদ্মার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে। ফায়ার সার্ভিসও তলব করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন