• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত

টাঙ্গাইলে বিধিনিষেধ অমান্য করার অপরাধে ৮ জনকে অর্থদণ্ড

নিজস্ব সংবাদ দাতা / ১৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১

২৩ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ

করোনা ভাইরাসের বিস্তার রোধে টাঙ্গাইলের সদর পৌরসভা ও কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধের ২য় দিনে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৩ জুন)বেলা ১১ টার দিকে টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকার নিরালা মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়।

No description available.

অভিযান পরিচালনাকালে নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে প্রাইভেট কার ও মোটরসাইকেল আরোহীসহ ৮ জনকে সর্বমোট ৪ হাজার একশত টাকা জরিমানা আরোপ করা হয়।এসময় আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম বলেন,করোনাভাইরাস মোকাবেলায় লকডাউনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন