• রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ব্যাংক খোলা থাকবে কি না সিদ্ধান্ত রোববার

নিজস্ব সংবাদ দাতা / ২১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

২৬ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আগামী সোমবার (২৮ জুন) থেকে শুরু হওয়া এক সপ্তাহের ‘কঠোর লকডাউনে’ ব্যাংক বন্ধ না খোলা থাকবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জুন ক্লোজিংয়ের কারণে জাতীয় রাজস্ব বোর্ডের কিছু বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

সরকারের দেওয়া বক্তব্যে জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ থাকার কথা জানানো হয়েছে।

কিছু আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা নিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ব্যাংক খোলা থাকবে না বন্ধ থাকবে সে সিদ্ধান্ত আগামী রোববার (২৭ জুন) ব্যাংকগুলোকে জানানো হবে। ‘লকডাউন’র বিষয়ে সরকারের প্রজ্ঞাপনের পরই আমরা বিস্তারিত জানাতে পারবো।

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘কঠোর লকডাউনে’ জরুরিসেবা ছাড়া বন্ধ থাকবে সবকিছু। তবে অর্থবছর শেষ হওয়ায় আর্থিক প্রতিষ্ঠান এবং জাতীয় রাজস্ব বোর্ড ও হিসাব সংক্রান্ত কিছু অফিস সীমিত পরিসরে খোলা রাখা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী জুন ক্লোজিংয়ের কারণে জাতীয় রাজস্ব বোর্ড ও আর্থিক প্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলা থাকবে মানে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। কারণ এনবিআরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের কিছু শাখায় কাজ করতে হবে। তাই ব্যাংক খোলা থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন এবিবির চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার বলেন, সরকার যে সিদ্ধান্ত নেবে আমাদের সেটাই মানতে হবে। এখানে আমাদের কিছু করার নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন