• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

বাংলাদেশ এখন আর ভিক্ষুকের জাতি না: কৃষিমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ এখন আর ভিক্ষুকের জাতি না। বিদেশি সাহায্যের ওপর বাংলাদেশ এখন আর নির্ভরশীল না বরং আত্মনির্ভরশীল। একসময় দুর্যোগ হলেই বাংলাদেশকে অন্যের কাছে হাত পাততে হতো। এখন প্রাকৃতিক দুর্যোগেও পৃথিবীর কারও কাছে হাত পাততে হয় না।

শনিবার (৩ জুলাই) দুপুরে সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত ‘ভিক্ষুক পুনবার্সন কেন্দ্র’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন, ভিক্ষুকের জাতির কোনো সম্মান থাকে না। সারা পৃথিবীতে মাথা উঁচু করে, সম্মান নিয়ে চলতে হলে স্বনির্ভর হতে হবে। কারো কাছে হাত পাতলে চলবে না। তাই স্বাধীনতার পরপরই তিনি বাংলাদেশকে সব দিক দিয়ে আত্ননির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন।

তিনি বলেন, আজকে খুবই আনন্দের বিষয় যে, তার সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে মাথা তুলে দাঁড়িয়েছে। শুধু দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনা নয় বরং প্রাকৃতিক দুর্যোগেও বাংলাদেশকে এখন আর কারো কাছে হাত পাততে হয় না। কারও সাহায্যের ওপর নির্ভরশীল হতে হয় না বরং বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য, বিশ্বের রোল মডেল।

ধনবাড়ী উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে উপজেলা প্রশাসন ১০ জন ভিক্ষুককে দু’টি দোকান নির্মাণ করে দিয়েছে। এ দোকান থেকে প্রাপ্ত ভাড়া ভিক্ষুকরা নিজেরা ব্যয় করবেন। এতে করে তাদের আর ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে হবে না।

অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গণি, ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফীন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন