• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

মগবাজারে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ১২

নিজস্ব সংবাদ দাতা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

০৬ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মগবাজারে বিস্ফোরণের ঘটনায় সুভাষ চন্দ্র সাহা (৬২) নামে আরো একজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। সোমবার (৫ জুলাই) দিবাগত রাতে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে সিটিটিসি’র পরিদর্শক মো. মোদাচ্ছের কায়সার বলেন, ‘সুভাষ মগবাজারের ঘটনার শিকার হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি ছিলেন। গত রাতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়। মৃতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে তার ছেলের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনের  মৃত্যু হয়েছে।’

তিনি জানান, সুভাষ সাহার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনায়। বর্তমানে তিনি ইসলামপুরে থাকতেন। ঘটনার সময় তিনি যাত্রীবাহী বাসে বসা ছিলেন। বিস্ফোরণের সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

প্রসঙ্গত, গত ২৭ জুন সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি তিন তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় এর আগে ১১ জন নিহত এবং দুই শতাধিক আহত হন। ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন