ঢাকা   ০৬:৩৬:২৮ এএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে ধন‌্যবাদ ও কৃতজ্ঞতা জানালেন মমতা

Reporter Name
  • Update Time : Thursday, July 8, 2021,
  • 192 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

০৮ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আম পাঠানোর জন‌্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ‌্যায়।

শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে মমতা বন্দোপাধ‌্যায় লিখেছেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে, তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।

গত ৪ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্য উপহার হিসেবে এক ট্রাক হাঁড়িভাঙা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেনাপোল বন্দর দিয়ে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এ উপহার ভারতে পাঠানো হয়। এছাড়া বুধবার সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আসাম, মেঘালয় ও মিজোরামের তিন মুখ্যমন্ত্রীকেও আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি