• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিসিকের এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল: দর্শক উপস্থিতিতে উৎসবমুখর নগরভবন ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার মহীয়সীর আয়োজনে ‘হুমায়ূন আহমেদ স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত ডেমরার খাল পরিস্কার – পুনরুদ্ধার এখনই সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ

মাস্ক না পরলে ফেরেশতারা এসে বাঁচাবে না: ডিএমপি কমিশনার

নিজস্ব সংবাদ দাতা / ২৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

০৮ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মাস্ক না পরলে ফেরেশতারা এসে করোনা থেকে বাঁচাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে বাংলাদেশ দোকান মালিক সমিতির দুস্থদের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোহা. শফিকুল ইসলাম বলেন, সারা পৃথিবী এখন একটি দুর্যোগ অতিক্রম করছে। উন্নত দেশের যে অবস্থা দরিদ্র দেশেরও একই অবস্থা৷ আমেরিকা, ব্রাজিল ও ভারতসহ বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ মারা গেছে। এখানে কিন্তু চিকিৎসা ব্যবস্থা কার উন্নত এবং কার আর্থিক অবস্থা উন্নত, তা মুখ্য বিষয় না। আমরা যদি বাঁচতে চাই তাহলে কিন্তু নিজেকে নিজে বাঁচাতে হবে। আপনাকে অন্য কেউ এসে বাঁচাতে পারবে না।

তিনি বলেন, আপনি পুলিশ দেখে মাস্ক পরবেন আর পুলিশ চলে গেলে মাস্ক খুলে ফেলবেন, আপনাকে কিন্তু আল্লাহর ফেরশতারা এসে বাঁচানোর চেষ্টা করবে না। বাঁচার জন্য একটি মাস্কই যথেষ্ট। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা নিজেকে এবং জাতিকে এই মহাবিপদ রক্ষা করতে পারবো।

ডিএমপি কমিশনার আরো বলেন, আমি জানি আপনারা যারা এখানে আছেন, সবাই কাজ করে খেতে চান। কেউ দান নিয়ে বাঁচতে চান না। কাজের জন্য যেন সবকিছু খুলে দেয়া যায় সেজন্য প্রথমে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে হবে। এই রোগ থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করতে বাইরে গেলে মাস্ক পরতে হবে ও ঘরে আসলে সাবান দিয়ে হাত ধুতে হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন