• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাঘায় গেম খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কুপিয়ে আহতের ঘটনায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই রাখার দাবিতে মানববন্ধন নোবিপ্রবিতে জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ‘বাংলা দর্পণ সিজন-৭’ অনুষ্ঠিত টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেপ্তার নবাবগঞ্জে বারুয়াখালী গোল্ডকাপ ফুটবলে উন্মাদনা, চ্যাম্পিয়ন নয়াবাড়ী ব্যাচ ইলেভেন ভাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে শিশুশিক্ষার্থীকে নিয়ে অসদাচরণের অভিযোগ, তদন্তের দাবি মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব হলেন সালাউদ্দিন সরকার তুমব্রু সীমান্তে ৩৪ বিজিবির মানবিক উদ্যোগ: ৬০০ পরিবার পেল বিনামূল্যে চিকিৎসাসেবা ও আর্থিক সহায়তা মুকসুদপুরে আওয়ামী লীগে বড় ধাক্কা: একযোগে ৪০ নেতার পদত্যাগের ঘোষণা, রাজনৈতিক অঙ্গনে তোলপাড় বাংলাদেশে আইওএমের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে আরআরআরসি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

দেশে করোনায় আরো ১৮৫ মৃত্যু, শনাক্ত ৮৭৭২

নিজস্ব সংবাদ দাতা / ২০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

১০ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ১৮৯ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরো আট হাজার ৭৭২ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ লাখ নয় হাজার ৩১৫ জনে।

শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৬১৩টি ল্যাবরেটরিতে ২৬ হাজার ২৩৯টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৮৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৬৯ লাখ ৩১ হাজার ১৫২টি।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। এখন পর্যন্ত মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৭৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন আট লাখ ৬৮ জন ১৩৯ জন।

শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৫ জনের মধ্যে ১২১ জন পুরুষ এবং ৬৪ জন নারী। এদের মধ্যে ১২ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিভাগওয়ারি হিসাবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭০ জন। এছাড়া খুলনায় ৫১ জন, চট্টগ্রামে ২০ জন, রাজশাহীতে ১৩ জন, বরিশালে ১০ জন, সিলেটে সাতজন, রংপুরে ১১ জন এবং ময়মনসিংহে তিনজনের মৃত্যু হয়েছে।

মৃত ১৮৫ জনের মধ্যে বয়সের হিসাবে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব পাঁচজন, ত্রিশোর্ধ্ব ১৩ জন, চল্লিশোর্ধ্ব ২২ জন, পঞ্চাশোর্ধ্ব ৫১ জন এবং ষাটোর্ধ্ব ৯২ জন মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন