ঢাকা   ০৮:৫৪:৪৪ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন চীনা মন্ত্রী, কাল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Tuesday, November 3, 2026,
  • 1 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দ্বিপক্ষীয় সফরে আজ (মঙ্গলবার) রা‌তে ঢাকায় আসছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। তিনি কাল বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ কর‌বেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জা‌নি‌য়ে‌ছে, তিন দিনের সফ‌রে আজ রা‌ত ১১টায় ঢাকায় পৌঁছা‌নোর কথা র‌য়ে‌ছে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং-এর।

সফরসূচি অনুযায়ী, বুধবার লিউ হাইশিং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন।

প‌র‌দিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বিরের দেওয়া ব্রেকফাস্টে অংশ নে‌বেন লিউ হাইশিং। প‌রে তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হ‌বে। এ ছাড়া, ঢাকার মাতুয়াইলের এক‌টি চ‌্যা‌রি‌টি স্কুলের কার্যক্রম পরিদর্শনে যাওয়ার কথা র‌য়ে‌ছে চীনা মন্ত্রীর।

‌তিন দি‌নের সফর শে‌ষে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করার কথা র‌য়ে‌ছে লিউ হাইশিং-এর।

উল্লেখ্য, লিউ হাইশিং-এর পিতা লিউ শুচুইং আশির দশকে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৮০ সালের আগস্টে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে পরিচয়পত্র পেশ করেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি