ঢাকা   ০৪:১৭:৪৯ এএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি আস্তানা সন্দেহে স্বামীবাগে বাড়ি ঘেরাও র‍্যাবের

Reporter Name
  • Update Time : Thursday, December 9, 2021,
  • 203 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

০৮ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর স্বামীবাগে জঙ্গি আস্তানা সন্দেহে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) একটি বাড়ি ঘিরে রেখেছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব-৩।

জঙ্গি আস্তানা সন্দেহের কথা জানিয়ে র‌্যাব-৩ এর মিডিয়া অফিসার এএসপি ফারজানা হক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই বাসায় অভিযান চালাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব জানায়, ওই বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে, আটককৃত ব্যক্তি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। ওই বাড়ি থেকে কম্পিউটার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সন্দেহজনকভাবে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। র‍্যাবের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি