ঢাকা   ০৩:৩৬:১৫ এএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়নাল হাজারীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : Monday, December 27, 2021,
  • 260 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৭ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার (২৭ ডিসেম্বর) ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী মারা যান। ফেনীর সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ কিডনি, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত ১৫ ডিসেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জয়নাল হাজারী ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি