• রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আমানত নিয়ে আতঙ্কের কিছু নেই: বাংলাদেশ ব্যাংক

নিজস্ব সংবাদ দাতা / ৪১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

১৩ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।। 

স্বাধীনতার পর থেকে দেশের কোনো ব্যাংক বন্ধ হয়নি। আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। তাই ব্যাংকের আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে আবুল কালাম আজাদ এ কথা বলেন।

আবুল কালাম আজাদ গ্রাহকের উদ্দেশ্যে বলেন, ‘কোনো ব্যাংক আমানতের টাকা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের যেকোনো অভিযোগ ১৬২৩৬ নম্বরে কল করে জানাতে হবে। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করব।’

আজাদ বলেন, দেশে বিশ্বব্যাংকের চলমান যেসব প্রকল্প রয়েছে সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিশ্বব্যাংক সহযোগিতার আশ্বাস দিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন