ঢাকা   ১০:৫৪:৪৮ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্বরণে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : Monday, August 21, 2023,
  • 251 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২১ আগষ্ট ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।। 

 

কুমিল্লার মেঘনা উপজেলায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ আগষ্ট) বি আর টিসি মোড়ে এ সভা হয়। উপজেলা যুবলীগের আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা ইসলাম সি আই পি। উপজেলা যুবলীগের আহবায়ক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল বাকী শামিমের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাস্টারের সঞ্চালনায় সভায় উপস্থিত কুমিল্লা -২ (হোমনা -মেঘনা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আ: সালাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন শিশির, শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার জহিরুল ইসলাম, গোবিন্দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন, লুটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক হিসেবে আহবায়ক সেলিম আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,তাতী লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি