• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
৬ বছর পর এমসি কলেজ ধর্ষণ মামলার রায়, মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩ পাবনা জেলা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার সহ যুবক আটক লোহাগাড়ায় বন্যাদুর্গত পরিবারের পাশে যুবদল নেতা এম. এ. মোরশেদ আলম রথযাত্রাকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ঠাকুরগাঁও জেলা পুলিশ কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গোষ্ঠীর চেয়ারপারসন ড. খন্দকার মোশাররফ মেঘনায় ঝুঁকিপূর্ণ দুই গাছে আতঙ্কে দুই পরিবারের বসবাস এইচএসসি পরীক্ষা ও উদ্ভূত পরিস্থিতি: সংকট উত্তরণে আবেগের চেয়ে বিবেক ও যৌথ দায়বদ্ধতা বেশি প্রয়োজন সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ চট্টগ্রামের বন্যার্ত মানুষের পাশে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ

চমেক হাসপাতালে ছদ্ধবেশে দুদকের অভিযান , দুই কর্মচারীকে ঘুষগ্রহণের অভিযোগে চাকুরি চ্যুত

নিজস্ব সংবাদ দাতা / ২৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

বিপ্লব সিকদার।। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছদ্ধবেশে দুদকের অভিযান পরিচালনা করেছে। অভিযানে আউটসোর্সিংএ নিয়োগ প্রাপ্ত দুই কর্মচারীকে ঘুষসহ আটক করে পরিচালকের নিকট সোপর্দ করা হলে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুইজন কর্মচারীকে চাকুরি হতে বরখাস্ত করেন। ১৪ নভেম্বর দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ হতে একটি এনফোর্স মেন্ট টিম এ অভিযান পরিচালনা করেছেন। আজ দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া সংস্থাটি ১২ টি অভিযোগের বিষয়ে ৯টি অভিযান ৩টি দপ্তরে পত্র প্রেরণ পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্র জানায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকিটের নির্ধারিত মূল্যের অতিরিক্ত আদায়, রোগীদের ওয়ার্ডে নিয়ে যেতে হুইল চেয়ার ব্যবহার ও পরীক্ষা-নিরীক্ষা করাতে ঘুস দাবিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, চট্টগ্রাম-১ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজ আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টীমের সদস্যগণ রোগী,সেবাগ্রহীতার ছদ্মবেশে জরুরী বিভাগ, মেডিসিন ওয়ার্ড, গাইনি ওয়ার্ড সহ অপরাপর ওয়ার্ড সমূহে অবস্থান করেন। আনসার, আউটসোর্সিং ও স্পেশাল ভিত্তিতে নিয়োজিত কর্মচারীগণ পরস্পর যোগসাজশে জরুরি বিভাগের মূল ফটকে সংকটাপন্ন রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে হুইল চেয়ার ও ট্রলির কৃত্রিম সংকটের মাধ্যমে কৌশলে টাকা আদায় করে। এসময় আউটসোর্সিং এ নিয়োগপ্রাপ্ত দুইজন কর্মচারীকে ঘুষসহ হাতেনাতে ধরে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের নিকট সোপর্দ করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে অভিযুক্ত দুইজন কর্মচারীকে চাকুরি হতে বরখাস্ত করেন। সম্পাদনা নাজমা আক্তার

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন