ঢাকা   ০৩:৩৫:০০ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটি কাটাতে কোথায় মিম?

Reporter Name
  • Update Time : Wednesday, November 4, 2026,
  • 1 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সুরের মতোই ভ্রমণও কখনো জীবনে এনে দেয় নতুন ছন্দ, ক্লান্তির ভিড়ে জোগায় স্বস্তির মুহূর্ত। ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম কাজের ব্যস্ততা পেছনে ফেলে এবার সেই অবকাশের সময় কাটাচ্ছেন। জীবনসঙ্গী সনি পোদ্দারকে নিয়ে ঘুরতে গেছেন থাইল্যান্ডের পর্যটনকেন্দ্র ফুকেটে।

অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় এবার ফুকেট ভ্রমণের কিছু মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিম।

শেয়ারা করা ছবিগুলোতে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। জীবনসঙ্গী সনি পোদ্দারের সঙ্গে থাইল্যান্ডের এই পর্যটন শহরের বিভিন্ন অলি-গলিতে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। ছবি শেয়ার করে ক্যাপশনে মিম লিখেছেন, ‘একটু ঘোরাঘুরি করলে জীবনটা আরও সুন্দর লাগে।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

ছবিতে মিমের পরনে ছিল ক্যাজুয়াল টি-শার্ট, মাথায় হ্যাট আর চোখে রোদচশমা। তার এমন প্রাণবন্ত উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদেরও। মন্তব্যের ঘরে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘এই মেয়ে সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর। আমার মনে হয়েছিল একটা পুতুল দেখতেছি।’ আরেকজনের মন্তব্য, ‘পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে।’

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু করেন মিম। এরপর অভিনয় করেছেন একাধিক সিনেমা, ওয়েব সিরিজ ও টেলিছবিতে। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি