ঢাকা   ০৯:৫৬:২২ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে?

Reporter Name
  • Update Time : Wednesday, October 28, 2026,
  • 1 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জীবনযাপনে নিজের ইচ্ছেটাকেই প্রাধান্য দেন পরীমনি। প্রতি বছর জন্মদিন এলেই তা ঘটা করে উদযাপন করেন। এমন আয়োজন দেশের অন্য কোনো তারকার ক্ষেত্রেই দেখা যায় না। এবারও নিজের জন্মদিনে (২৪ অক্টোবর) জমকালো আয়োজন করেছিলেন অভিনেত্রী।

জন্মদিনের পার্টি করবেন, আর সেখানে পরী নাচবেন না, এটাও তো হয় না। এবারও ব্যতিক্রম ঘটেনি। তবে এবার ঠাণ্ডা মেজাজের সংগীতে নৃত্যে মগ্ন হলেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে সেই নাচের ভিডিও পোস্ট করেছেন পরী। তাতে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে সংগীতের তালে নাচের মুদ্রা দিচ্ছেন অভিনেত্রী। তাদের নাচ দেখছেন অনুষ্ঠানের অন্য অতিথিরা। আর ভিডিওর শেষাংশে দেখা যায়, পরীকে ঘিরে আরও কয়েকজন মিলে নাচছেন।

ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘একটু নাচ তো থাকতেই হয়!’ এই ভিডিও প্রকাশের পর হু-হু করে ছড়িয়ে পড়ছে। মাত্র এক ঘণ্টায় ভিডিওর ভিউ ছাড়িয়েছে চার লাখ। বোঝাই যাচ্ছে, পরীর নাচের ভিডিওটি ভাইরাল হতে যাচ্ছে।

ভিডিওর নিচে শত শত মন্তব্যের জোয়ার আসছে। কেউ বলছেন, ‘পরী, নাচ তুমি করো, কিন্তু হার্টবিট আমাদের বেড়ে যায় কেন’; কেউ লিখেছেন, ‘কেমনে কেমনে জানি পরীমনির বিগ ফ্যান হয়ে যাচ্ছি’। এর আগে এক জন্মদিনের অনুষ্ঠানে লুঙ্গি পরে নেচেছিলেন পরীমনি। সেই নাচের কথাও কেউ কেউ উল্লেখ করেছেন।

এদিকে পরীর নতুন এই নাচের ভিডিও দেখে অনেক নেটিজেনের মনে কৌতূহল, ভিডিওতে যার সঙ্গে পরীমনিকে নাচতে দেখা গেল, তিনি কে? জানা গেছে, ওই ব্যক্তির নাম গোলাম হোসেন কিবরিয়া। তিনি একজন ড্যান্স কোরিওগ্রাফার। রয়েছে নিজের ড্যান্স প্রতিষ্ঠান। এছাড়া ফ্যাশন হাউজও রয়েছে এই ব্যক্তির। অনেকদিন ধরে পরীমনির সঙ্গে তার সখ্য। দুজনকে বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা যায়। জানা গেছে, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

জন্মদিনের ওই অনুষ্ঠানে নতুন সিনেমার ঘোষণাও দিয়েছেন পরীমনি। তারেক রহমানের পরিচালনায় সিনেমাটির নাম ‘ফারজানা’। এর শুটিংও অনেকখানি সম্পন্ন হয়েছে। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি পেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি