• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

কর্মকর্তা ও ঠিকাদারের যোগসাজশে খাল থেকে অতিরিক্ত মাটি উত্তোলন করে বিক্রি

নিজস্ব সংবাদ দাতা / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

 

বিপ্লব সিকদার :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এলজিইডি’র সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের যোগসাজশে টেন্ডারে উল্লেখের বাইরে অতিরিক্ত মাটি উত্তোলন করে বিক্রির প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন( দুদক)। আজ সোমবার (১ এপ্রিল) চাঁদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের( দুদক) একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনা করে এ সত্যতা পায়। বিষয় টি সংস্থার প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক মো.আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা যায় উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনাকালে খাল থেকে অতিরিক্ত মাটি উত্তোলন, উত্তোলিত মাটি দ্বারা অন্যের বাড়ি এবং ডোবা ভরাট করে অর্থ গ্রহণ, খাল খননের পর যথাযথভাবে পাড় না বাঁধিয়ে খালের পাড়ে অবস্থিত স্থাপনা ভাঙনের ঝুঁকিতে ফেলাসহ অন্যান্য অনিয়ম টিমের নিকট পরিলক্ষিত হয়।উল্লিখিত সকল কার্যক্রম টেন্ডারের বর্ণিত কার্যক্রম ও পদ্ধতির ব্যত্যয় ঘটিয়ে করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন