• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক ৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক মেঘনায় গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল-সমাবেশ বাকেরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা উখিয়ায় জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জয়পুরহাটে ১১ দলের গণমিছিল ও সমাবেশ ৫ আগস্ট উপলক্ষে কাইচাইল ইউনিয়ন বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে নোবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা মেঘনায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত

চেষ্টা করেছি ক্ষমতার সদ্ব্যবহার করতে , অপব্যবহার করিনি : মিলন সরকার

নিজস্ব সংবাদ দাতা / ৩৬৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার :

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ নির্বাচনে পুনরায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মো.মিলন সরকার। তিনি এক প্রশ্নের জবাবে বিন্দুবাংলা টিভিকে বলেন বিগত ৫ বছর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম হলফ করে বলতে পারি চেষ্টা করেছি ক্ষমতার সদ্ব্যবহার করতে তবে কখনো অপব্যবহার করিনি। মিলন সরকার বলেন ভাইস চেয়ারম্যান পদটি অত্যন্ত সম্মান ও গুরুত্বপূর্ণ পদ এই চেয়ারে বসে মানুষের জন্য অনেক কিছু করার আছে আমি চেষ্টা করেছি অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সবকটি সেক্টরে কাজ করার। কাজ করতে গিয়ে সব সময় হয়তো সফল হইনি তবে চেষ্টা করেছি কিছু করার। আপনারা জানেন পাশ করার এক বছরের মধ্যে শুরু হয় বিশ্বব্যাপী অতিমারী করোনাভাইরাস। যখন সারা দেশের মানুষ ঘরমুখো তখন আমি সহ দায়িত্বশীল যারা ছিলেন বাহিরে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছি।আমি দ্বিতীয় বারের মত প্রার্থী হয়েছি অনেক কিছু শিখেছি, দেখেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে আমার বিশ্বাস এবার যদি জনগণ আমাকে ভোট দিয়ে জয়লাভ করান অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো। মেঘনাবাসী জানেন আমি আমার জীবন যৌবনের সোনালী সময় রাজনীতিতে দিয়েছি। আমি বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগের স্বাচ্ছা কর্মী, আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে কিভাবে লবিং করে কাজ বাগিয়ে আনতে হয় সেটা আমি কিছুটা হলেও শিখেছি। আমি উন্নয়নে বিশ্বাসী, আগামী ৮ মে ভোট, আপনার মাধ্যমে মেঘনাবাসীর প্রতি অনুরোধ আমার মার্কা “বই “য়ে ভোট দিয়ে জয়লাভ করাবেন, আমিও শেষ নিশ্বাস পর্যন্ত আপনাদের সকলের পাশে থাকবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন