ঢাকা   ১০:৪৬:৩৯ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে চার্জশিট

Reporter Name
  • Update Time : Friday, August 2, 2024,
  • 235 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিপ্লব সিকদার।।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এই চার্জশিট অনুমোদন করে সংস্থাটি।

দুদকের তদন্ত প্রতিবেদনে আসামি এমদাদুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৫১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা অর্জনের অভিযোগ আনা হয়। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন করে কমিশন।

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, শিগগিরই আদলাতে এই চার্জশিট অভিযোগ আকারে দাখিল করা হবে।

২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি রমনা মডেল থানায় রাজউকে সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলামে নামে ১ কোটি ১৮ লাখ ৭ হাজার ৫৬১ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনে অভিযোগে মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ৮৭ লাখ ৪৪০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনে কমিশন।

আসামি এমদাদুল ইসলাম দুদকের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে তার দাখিল করা সংশোধিত সম্পদ বিবরণী আমালে না নেওয়ার অভিযোগ এনে একটি রিট পিটিশন দায়ের করে। ২০২০ সারেল ৫ মার্চ উক্ত রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ দায়ের করা মামলার তদন্তকারী অফিসারকে তদন্তকালে সংশোধিত সম্পদ বিবরণী বিবেচনা করার নির্দেশনা দিয়ে রুলটি নিষ্পত্তি করেছেন।

অভিযোগপত্র থেকে জানা যায়, আসামি মো. এমদাদুল ইসলাম দাখিলকৃত সংশোধিত সম্পদ বিবরণীতে নিজ নামে স্থাবর ও অস্থাবর সম্পদসহ সর্বমোট ১ কোটি ৭৫ লাখ ২৫ হাজার ৬৫৬ টাকা। আয় ব্যয় বাদে তার নীট সম্পদের পরিমাণ ১ কোটি ১৩ লাখ ৮ হাজার ৩৪৬ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া যায় ৫১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি