ঢাকা   ০৪:৩৪:৩৩ এএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : Tuesday, September 3, 2024,
  • 259 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ডেস্ক রিপোর্ট।।

মানহানির পৃথক পাঁচ মামলায় খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত চারটি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত একটি মামলায় খালাসের আদেশ দেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে ‘বাংলাদেশ জননেত্রী পরিষদে’র সভাপতি এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটুক্তি ও জন্মদিন পালনসহ মানহানির মোট পাঁচটি মামলায় খালাস আবেদন করেছিলেন বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

তালুকদার বলেন, ‘বাদীরা কোনোদিন আদালতে আসেনই নি। বাদী মারা গেছেন চার বছর আগে। তারপরও খালেদা জিয়ার বিরুদ্ধে করা এ মামলাগুলো বন্ধ হয়নি।’

সরকারের প্রভাবে মামলাগুলো ঝুলিয়ে রাখা হয়েছিলো বলে অভিযোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি