• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ মাদক-চাঁদাবাজি-কিশোর গ্যাং ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি

প্রেসিডেন্টের সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার :

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে এ সাক্ষাৎ করেন তিনি।

প্রেসিডেন্টের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘সাক্ষাতকালে সেনাপ্রধান বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।’

প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলেন, ‘সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণ এবং জান-মালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে।’

প্রেসিডেন্ট আশা করেন যে, আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী দেশ ও জনগণের পাশে থাকবে। সেনাপ্রধান প্রেসিডেন্টকে জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করে যাচ্ছে। সূত্র: বাসস

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন