• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

হাসনাতের গাড়িতে হামলা: গাজীপুরে বিশেষ অভিযানে আটক ৫৪

নিজস্ব সংবাদ দাতা / ১৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

ডেস্ক রিপোর্ট :

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জাহিদ হাসান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বিপ্লবের একজন নেতার ওপর হামলার ঘটনার পর থেকে মহানগর পুলিশের একাধিক দল হামলাকারীদের চিহ্নিত করতে কাজ শুরু করে। গেল (রোববার) রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সোমবার সকাল পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে। এ সংক্রান্ত আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। এ ঘটনায় অন্যদের আটকে বিশেষ অভিযান চলমান রয়েছে।’

 

পুলিশ সূত্রে জানা গেছে, দেশে অরাজক অবস্থা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকজন হাসনাতের ওপর হামলা করেছে। এ ঘটনায় আটকদের প্রায় সবাই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী। তাঁদের অনেকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকালে হামলাসহ অন্য অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান জানান, গতকাল সন্ধ্যায় মহানগরীর সালনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাত। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় কয়েকটি মোটরসাইকেলে করে এসে একদল দুর্বৃত্ত তাঁর গাড়িতে হামলা করে দ্রুত পালিয়ে যায়। হামলায় তাঁর গাড়ির একটি কাচ ভেঙে যায় এবং এতে তিনি হাতে আঘাত পান।

তাহেরুল হক বলেন, এ ঘটনার পর হাসনাত গাড়িতে চড়ে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষার্থীরা তাঁর নিরাপত্তায় এগিয়ে এলে সেখানে তিনি গাড়ি থেকে নামেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে সেখানে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে তাঁর সঙ্গে কথা বলেন। শেষে পুলিশের একটি গাড়ি দিয়ে রাত সাড়ে ৮টার দিকে তাঁকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়।

সূত্র :দৈনিক আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন