• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

ইমু–ফেসবুক ব্যবহার করে ব্ল্যাকমেইল: তিতাসে যুবক গ্রেফতার

বিপ্লব সিকদার / ৭২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

 

কুমিল্লার তিতাস উপজেলায় ইমু ও ফেসবুক ব্যবহার করে এক পরিবারকে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে মোঃ সোহানুর রহমান ওরফে ইয়াকুব ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশ, কুমিল্লার সাইবার টিম।

পুলিশ জানায়, গত ২৫ নভেম্বর ভিকটিমের ইমু অ্যাকাউন্টে ‘Accounts Found’ নামে একটি ভুয়া আইডি থেকে বার্তা পাঠিয়ে জানানো হয়—তার স্বামীর ফেসবুক ও মেসেঞ্জার চেক করতে; নতুবা ‘সমস্যা হবে’। পরে মেসেঞ্জার চেক করে ভিকটিম দেখতে পান, একটি অজ্ঞাত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সংবেদনশীল ছবি ও ভিডিও পাঠানো হয়েছে। একই ধরনের কন্টেন্ট তার ইমুতেও পাঠানো হয়।

অজ্ঞাত প্রতারকরা ওই ছবি–ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৬ লাখ টাকা দাবি করে। শুধু তাই নয়, স্থানীয় বেশ কিছু মানুষকে একটি গ্রুপে যুক্ত করে ছবি–ভিডিও পাঠিয়ে বাদীপক্ষকে মানহানির হুমকি অব্যাহত রাখে। পরে ‘Wahidul Siam’ নামের আরেকটি ইমু আইডি থেকেও একই ধরনের হুমকি আসে। টাকা আদায়ের জন্য প্রতারকরা অনলাইন জুয়া অ্যাপ 1Xbet–এর একটি অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ডও পাঠায়।

জেলা পুলিশের সাইবার টিম প্রযুক্তিগত তদন্তে সংশ্লিষ্ট ইমু ও ফেসবুক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে প্রতারককে শনাক্ত করতে সক্ষম হয়। পরে ১০ ডিসেম্বর সকালে তিতাস থানার দক্ষিণ বলরামপুর এলাকায় নিজ বাড়ি থেকে সোহানুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন