ঢাকা   ০১:২৭:৫০ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

জিয়া শিশু কিশোর মেলা’ নতুন কমিটির শহীদ জিয়ার মাজার জিয়ারত সোমবার

বিপ্লব সিকদার
  • Update Time : Sunday, April 26, 2026,
  • 318 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জিয়া শিশু কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর মাজার জিয়ারতের জন্য আহ্বান জানানো হয়েছে। আগামী সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত মাজার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর শিকদার স্বাক্ষরিত এক আহ্বানে বলা হয়, দেশমাতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর মাজারেও শ্রদ্ধা নিবেদন করা হবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়াও বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।আয়োজকরা জানান, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নতুন কমিটির নেতৃবৃন্দের মধ্যে ঐক্য ও চেতনা জোরদার করতেই এ মাজার জিয়ারতের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি