• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হেঁটে হেঁটে ব্যবসায়ীদের কথা শুনলেন গৃহায়ণমন্ত্রী, পরিদর্শন করলেন ভূমি অফিস উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মেঘনায় ৫৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কারাগারে মেঘনায় নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কিশোরের দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান গ্রামীণ সংঘর্ষে নিঃস্ব পরিবার, থমকে যায় উন্নয়নের চাকা প্রশাসককে সঙ্গে নিয়ে গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু গাইবান্ধায় ডিবির অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২ ইউনিয়ন বিভাজন হলে সীমান্তে অপরাধ বাড়বে: মুরাদ হোসেন

জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের বার্তা

নিজস্ব সংবাদ দাতা / ১০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাগুলোর অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অপরাধ দমনে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই। মাদক, অস্ত্র ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”তিনি আরও বলেন, “গ্রেফতারি পরোয়ানা দ্রুত বাস্তবায়ন, গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে গতি বৃদ্ধি এবং গোয়েন্দা তৎপরতা জোরদারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য।”সভায় জেলার বিভিন্ন থানার কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন