• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

দাউদকান্দিতে অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ৬৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

 

সংবাদদাতা।।

কুমিল্লায় দাউদকান্দি বিশ্বরোডের মোহন পাম্পের পাশ থেকে ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। ১০ মার্চ সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (১১মার্চ) দুপুর ১২টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন এসব তথ্য জানিয়েছেন।

আসামিরা হলেন দাউদকান্দি উপজেলার ১নং দাউদকান্দি উত্তর ইউপির চরচারুয়া গ্রামের মো. ইউনুছের ছেলে মো. মামুন (৩৭), চট্টগ্রামের ডবলমুড়িং থানা মনসুরাবাদ গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. আরিফ (৩১)।

আসামিদের কাছ থেকে ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, একটি দেশি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

কুমিল্লা জেলার সব থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চলছে। দাউদকান্দির বিশ্বরোডে ডাকাতরা অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন। দাউদকান্দি বিশ্বরোডের মোহন পাম্প এলাকায় অবস্থান করছিল তারা।

পরে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন ও অর্থ) তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার সহায়তায় এসআই রিপন সরকার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

পুলিশ ডাকাত মামুন ও আরিফের বাড়ি তল্লাশি করে এসব অস্ত্র ‍ও গুলি উদ্ধার করে।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা হয়েছে বলে জানান কুমিল্লা পুলিশ সুপার মো. নাজির আহমদ খাঁন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন