ঢাকা   ১২:৩৫:২৩ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত

বিপ্লব সিকদার
  • Update Time : Tuesday, June 23, 2026,
  • 208 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক একেএম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।দপ্তর আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের অভিযোগে বিধি ৪১(১) অনুযায়ী পরিচালক একেএম আরিফ উদ্দিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশ অনুযায়ী, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন। তবে ওই ভাতা পেতে তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা প্রদান করতে হবে।
এদিকে, বন্দর ও পরিবহন বিভাগের দায়িত্ব পালনের জন্য প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি বিভাগটির কার্যক্রম পরিচালনা করবেন।বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত ও পরবর্তী কার্যক্রমের বিষয়ে দপ্তর আদেশে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।উল্লেখ্য, ২৩ জুন জারি করা এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হয়েছে। আদেশের অনুলিপি নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি