• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
১১ জুলাই জিয়া শিশু-কিশোর মেলার নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা টানা বৃষ্টিতে হাটহাজারীর বিভিন্ন এলাকা প্লাবিত, বিএনপির নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান* যশোরের শার্শায় কোটি টাকার সোনার বারসহ তৌফিকুর আটক কিশোরগঞ্জে বাবার মামলায় গ্রেফতারকৃত সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার যশোরের শার্শায় জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় ইদ্রিস আলী কারাগারে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় রূপান্তর হচ্ছে বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট

অবসান হলো দীর্ঘদিনের দুর্ভোগের, কয়রা ও শ্যামনগরবাসীর স্বপ্নের ‘গোবরা ঘাট’ হস্তান্তর

নিজস্ব সংবাদ দাতা / ৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

আব্দুর রশিদ:

খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হাজারো মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ‘গোবরা কমিউনিটি হার্বারিং ঘাট’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেল ৪টায় গোবরা ঘাটসংলগ্ন এলাকায় এক উৎসবমুখর পরিবেশে এই হস্তান্তর ও উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।

ব্রিটিশ হাইকমিশনের অর্থায়নে এবং ‘নবপল্লব’ প্রকল্পের আওতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ এই আধুনিক ঘাটটি নির্মাণ করেছে।

দীর্ঘদিন ধরে গোবরা ঘাটটি জরাজীর্ণ থাকায় প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ও চরম জনদুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। এই সমস্যা সমাধানে কয়রা উপজেলা প্রশাসনের আহ্বানে ফ্রেন্ডশিপ দ্রুত পদক্ষেপ নেয়। যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, মোট ২৭৬ ফুট দীর্ঘ ঘাটের মধ্যে ফ্রেন্ডশিপ তাদের অংশের ১৫৬ ফুট কংক্রিটের ঢালাই কাজ সম্পন্ন করে এবং বাকি ১২০ ফুট উপজেলা প্রশাসন সম্পন্ন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ঘাটের উদ্বোধন ও হস্তান্তর করেন কয়রা উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকী। ফ্রেন্ডশিপের এই দ্রুত ও জনকল্যাণমুখী কাজের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন,

“গোবরা ঘাটটি এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ফ্রেন্ডশিপ ও উপজেলা প্রশাসনের এই যৌথ উদ্যোগ স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী অবসান ঘটিয়েছে। এটি শুধু যাতায়াত সহজ করেনি, বরং দুর্যোগপ্রবণ এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী এ কে এম সাখাওয়াত হোসেন। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপঙ্কর সাহা এবং সফলভাবে সঞ্চালনা করেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ ফারুকুল ইসলাম।

ঘাটটি চালু হওয়ায় দুই উপজেলার শত শত মানুষের যাতায়াত যেমন নিরাপদ হয়েছে, তেমনি স্থানীয় মানুষের জীবনমান, জীবিকা এবং জলবায়ু-সহনশীলতা বৃদ্ধিতে এটি একটি স্থায়ী ও টেকসই সমাধান নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা জানান, ‘নবপল্লব’ প্রকল্পের এই উদ্যোগটি কেবল একটি অবকাঠামো উন্নয়ন কার্যক্রম নয়; বরং এটি স্থানীয় জনগোষ্ঠীর নিরাপদ যাতায়াত, জীবিকার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় একটি সফল ও অনুকরণীয় দৃষ্টান্ত। ফ্রেন্ডশিপের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও আপামর জনসাধারণ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন