• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় সাপের কামড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ভাটেরচর–লুটেরচর সড়ক পরিদর্শনে যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানালেন খন্দকার মারুফ পদায়ন নিয়ে ক্ষুব্ধ অতিরিক্ত পুলিশ সুপার ‘আমার কাজ আর প্রয়োজন নেই চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩০ মহানবীর আদর্শে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় জনতার হাতে আটক চিকিৎসক সিজেএফডি সদস্য ও পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প জয়পুরহাটে চেয়ারম্যান প্রার্থী দুলালের কর্মী সমাবেশ

তৃণমূলের সঙ্গে সমন্বয় জোরদারে আজ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা

নিজস্ব সংবাদ দাতা / ১১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মোঃআনজার শাহ

দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয় জোরদার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের কাউন্সিল হলে অনুষ্ঠিত হবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা।

সভায় সভাপতিত্ব করবেন গণঅধিকার পরিষদের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর, এমপি। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি অংশ নেবেন জেলা, মহানগর ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা। প্রতিনিধি সভার সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় নেতা হাসান আল মামুন।

দলীয় সূত্রে জানা গেছে, সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক সম্প্রসারণ, জনসম্পৃক্ত কর্মসূচি, যুবসমাজের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হবে।

এ প্রসঙ্গে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান বলেন, এই প্রতিনিধি সভা নিছক কোনো সাংগঠনিক আনুষ্ঠানিকতা নয়, বরং আগামী দিনের গণমুখী রাজনীতির রূপরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। তিনি জানান, দেশের প্রতিটি জেলা ও মহানগরের নেতৃত্বের অভিজ্ঞতা, মতামত এবং জনগণের প্রত্যাশাকে একত্র করে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।
তিনি আরও বলেন, তরুণদের শক্তিকে ইতিবাচক রাষ্ট্রগঠনের কাজে সম্পৃক্ত করতে গণঅধিকার পরিষদ বদ্ধপরিকর। আদর্শ, সততা, জবাবদিহি ও জনকল্যাণভিত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা অর্জনই তাঁদের অঙ্গীকার। ঐক্যবদ্ধ নেতৃত্বই একটি শক্তিশালী ও জনবান্ধব রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, এই প্রতিনিধি সভার মধ্য দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে এবং কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে সমন্বয়, ঐক্য ও কর্মোদ্যম আরও সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন