• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিশ্ব জনসংখ্যা দিবসে সিংড়ায় সচেতনতামূলক আলোচনা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ যাত্রাবাড়িতে ড্রেনেজ নির্মাণকাজ ও সড়ক পরিদর্শন করেন কামাল হোসেন এমপি জাতীয়তাবাদে শিশু-কিশোর গড়ার সময়োপযোগী রাষ্ট্রীয় পরিকল্পনা প্রয়োজন হ্নীলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে কোস্ট ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার পারিবারিক বিরোধের জেরে ফুলছড়িতে কৃষককে গলাকেটে হত্যা গুমের নাটক সাজিয়ে ২ বছর আত্মগোপন: নির্দোষ ঠিকাদারকে ৪ মাস জেল খাটিয়ে অবশেষে জীবিত উদ্ধার সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই গোবিন্দগঞ্জ উপজেলায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিশ্ব জনসংখ্যা দিবসে সিংড়ায় সচেতনতামূলক আলোচনা ও পুরস্কার বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মো. ইব্রাহিম আলী:

নাটোরের সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জহুরুল ইসলাম।

জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু রায়হান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ প্রমুখ।

বক্তারা দেশের সার্বিক উন্নয়নে পরিকল্পিত পরিবার গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ ও গৌরবোজ্জ্বল অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২টি প্রতিষ্ঠান ও ৪ জন ব্যক্তিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন