• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রস্তুতি নেই পাউবোর, সরিষাবাড়ীতে ভয়াবহ নদীভাঙন আতঙ্ক কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদ দুই দিন নিখোঁজের পর মেঘনায় উদ্ধার শিশু, পরিবারের কাছে হস্তান্তর বরুড়ায় জরুরি মেডিকেল টিম মাঠে নামল বন্যা প্রতিরোধে রেসকিউ ও চিকিৎসাসেবা ত্বরান্বিত ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত নারী সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার চেক প্রদান সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে নজর কাড়ল আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কুমিল্লার লাবিবের এআইয়ে এশিয়া জয়, স্বপ্ন এখন বিশ্বজয়ের কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

দুই দিন নিখোঁজের পর মেঘনায় উদ্ধার শিশু, পরিবারের কাছে হস্তান্তর

মেঘনা প্রতিনিধি / ২০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

 

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজার থেকে দুই দিন ধরে নিখোঁজ থাকা ১১ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে মেঘনা থানা পুলিশ। আজ সোমবার (১৩ জুলাই) মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জুলাই দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মেঘনা থানাধীন মানিকারচর বাজারে শাহ আলমের সার দোকানের সামনে এক শিশুকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়।
উদ্ধার হওয়া শিশুটির নাম ওয়াসিম আব্দুল্লাহ (১১)। সে কুমিল্লার হোমনা উপজেলার দুর্গাপুর গ্রামের আমির হোসেন ও তৈয়বার ছেলে।
পরে পুলিশ শিশুটির পরিচয় শনাক্ত করে তার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে। অভিভাবকরা মেঘনা থানায় এসে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে সনাক্ত করলে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
শিশুটির অভিভাবক পুলিশকে জানান, গত ১০ জুলাই ২০২৬ থেকে ওয়াসিম আব্দুল্লাহ নিখোঁজ ছিল। দীর্ঘ দুই দিন পর তাকে ফিরে পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন এবং মেঘনা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম আরও বলেন, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করে সকল আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, নিখোঁজ শিশু উদ্ধারে পুলিশ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন