• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ভোটকেন্দ্র প্রস্তুতিতে নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা জারি কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সম্পাদক ইউসুফ মোল্লা টিপু নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ নারী আটক শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ঝুনাগাছচাপানী ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম হানিট্র্যাপে মুক্তিপণ আদায়, পত্নীতলায় দুই তরুণীসহ ৪ জন গ্রেপ্তার কর্মদিবসের ৬৬ দিনে ১,২৬৬ মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেপ্তার: জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ ভারী বৃষ্টি ও ভরাট খালই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার অন্যতম কারণ: ত্রাণমন্ত্রী সামাজিক সংগঠনের উদ্যোগে ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, উপকৃত তিন শতাধিক রোগী সরকারের বিশেষ উদ্যোগে ২ লাখ ২৯ হাজার কৃষকের ঋণ পরিশোধ, রাকাবের সফল বাস্তবায়ন

সামাজিক সংগঠনের উদ্যোগে ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, উপকৃত তিন শতাধিক রোগী

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

আলমগীর কবীর হৃদয়:

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পাবনার ঈশ্বরদীতে ‘নিউ এরা ফাউন্ডেশন’-এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা, ছানি অপারেশনের নিবন্ধন এবং চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে তিন শতাধিক মানুষ বিভিন্ন ধরনের চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পেয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার টুলটি গ্রামে নিউ এরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার।

ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া মঞ্জুরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদু এবং সিরাজগঞ্জের আব্দুল মতিন চক্ষু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক টি. এম. মাহমুদুল হাসান।

আয়োজকরা জানান, দিনব্যাপী এই কর্মসূচিতে প্রায় ২৫০ জনের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। পাশাপাশি ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৬০ জন রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে, যা সিরাজগঞ্জের আব্দুল মতিন চক্ষু হাসপাতালে সম্পন্ন করা হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী অনেক রোগীর মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।

নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এমন উদ্যোগ অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং সমাজে মানবিক সেবার দৃষ্টান্ত স্থাপন করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন