• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ সেনাপ্রধানের সঙ্গে নৌপ্রধানের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে, আতঙ্কে এলাকাবাসী সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ, মাউশির জরুরি আদেশ ৪৫ বছর পলাতক থাকার পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফর আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা নাচোল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন, অংশ নিলেন পুলিশ সুপার পাবনা শহরের যানজট নিরসনে তিন সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও জাহিদ

আজ থেকেই শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ

ডেস্ক রিপোর্ট / ৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব উপজেলায় কৃষকের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটি’র দ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় একযোগে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে প্রতিটি উপজেলা থেকে একটি করে ব্লক নির্বাচন করে কৃষক ও ডিলারের তথ্য সংগ্রহ শুরু করা হবে। পরে পর্যায়ক্রমে উপজেলার সব ব্লকে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
এ লক্ষ্যে ১৪ ও ১৫ জুলাই তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মকর্তাদের ‘তথ্য সংগ্রহ অ্যাপস’ ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে ১৬ জুলাই ২০২৬ থেকে দেশের প্রতিটি উপজেলার নির্বাচিত ব্লকে কৃষক ও ডিলারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, কৃষক কার্ড বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল তথ্যভান্ডার তৈরি হবে। এর ফলে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি, প্রণোদনা ও বিভিন্ন সেবা দ্রুত এবং স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সংশ্লিষ্ট পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক এবং দেশের সব উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টিকে “অতীব জরুরি” হিসেবে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন