• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল ৩৯ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি, অবসরে গেলেন শিক্ষাগুরু কুহিনূর আক্তার মুন্সী যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মামলাজট নিরসনে মধ্যস্থতা দিচ্ছে ইতিবাচক ফল: আইনমন্ত্রী ভাইরাল ভিডিও ঘিরে শেহনাজকে নিয়ে প্রেমের গুঞ্জন জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে কওমি দলগুলো? সরকারিভাবে হজে যেতে থাকছে দুই প্যাকেজের সুযোগ যমুনায় দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে দায়িত্বে অবহেলায় শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রীর

নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল সেলফি পরিবহনের বাস, নিহত ১, আহত অন্তত ১৫

নিজস্ব সংবাদ দাতা / ২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাকিবুল ইসলাম:

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুই সেতুর মাঝখানের খালে পড়ে গেছে। এ ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি দেলোয়ার হোসেন (৫০)। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাটুরিয়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সেলফি পরিবহনের বাসটি বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝখানের খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠান।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, বাসটির সামনের একটি চাকা হঠাৎ ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের খালে পড়ে যায়। আহতদের হাসপাতালে নেওয়ার পর দেলোয়ার হোসেন নামে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন