• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তার কাজ শেষ স্বেচ্ছাসেবীদের অধিকতর প্রশিক্ষণেই নির্ভুল হবে ফ্যামিলি কার্ড শুমারি নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ রাঙ্গুনিয়ায় নাতনিকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার ফয়জুল করীমের উপস্থিতিতে কুবিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা বর্ষার জলে চলনবিলে ডিঙি নৌকার নবজাগরণ পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ সাতক্ষীরা ফিংড়িতে আট দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ ২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ

নিজস্ব সংবাদ দাতা / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারত থেকে ৭ জনকে বাংলাদেশে পুশ-ইনের একটি চেষ্টা বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় ব্যর্থ হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীনস্থ চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৯/২৪-আর এলাকায় টহলরত সদস্যরা বিএসএফের পক্ষ থেকে ৭ জন পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টার বিষয়টি শনাক্ত করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্ক অবস্থানে থাকা বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্য লাইনে অবস্থানরত ওই ব্যক্তিদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন। বিজিবির কঠোর অবস্থানের মুখে ওই ৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি। পরে সীমান্তের উন্মুক্ত অংশ দিয়ে তাদের ভারতীয় ভূখণ্ডের দিকে ফেরত পাঠানো হয়।

বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনী সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত দিয়ে যেকোনো অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

ঘটনার পর সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন