• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তার কাজ শেষ স্বেচ্ছাসেবীদের অধিকতর প্রশিক্ষণেই নির্ভুল হবে ফ্যামিলি কার্ড শুমারি নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ রাঙ্গুনিয়ায় নাতনিকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার ফয়জুল করীমের উপস্থিতিতে কুবিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা বর্ষার জলে চলনবিলে ডিঙি নৌকার নবজাগরণ পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ সাতক্ষীরা ফিংড়িতে আট দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ ২৭ জুলাই আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন

জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

আব্দুল আজিজ সৌখিন:

২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি ও আহতদের ত্যাগ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘জ্বলজ্বলে জুলাই’।

‘বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’-এর আয়োজনে আজ ২৪ জুলাই, শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

‘অন্যায়ের বিরুদ্ধে আজীবন’ স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর সদস্যরা উপস্থিত থেকে তাঁদের স্বজনদের স্মৃতিচারণ করেন। পাশাপাশি আন্দোলনে আহত ব্যক্তিরা জুলাইয়ের রক্তঝরা দিনগুলোর সাহসী ও নির্মম অভিজ্ঞতার কথা তুলে ধরেন। উপস্থিত দর্শক-শ্রোতারা তাঁদের বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্মৃতিচারণের পাশাপাশি অনুষ্ঠানে বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। দেশের বরেণ্য ও জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেন। পরিবেশনার মধ্যে ছিল বিপ্লবী ও দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, প্রতিবাদী নাচ, মাইম (মূকাভিনয়), জাদু প্রদর্শনী এবং কাওয়ালি।

‘বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’-এর পক্ষ থেকে জানানো হয়, সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং গণঅভ্যুত্থানের চেতনাকে জাগ্রত রাখতেই এই আয়োজন।

অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ সপরিবারে উপস্থিত থেকে আয়োজনটি উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন