• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা সেনবাগ থানা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১১ সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন নেত্রকোণায় নিজ বসতঘর থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে অস্থায়ী রাষ্ট্রপতির শ্রদ্ধা সাইবার মামলায় সাংবাদিক শফিকের জামিন সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করার সিদ্ধান্ত জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সুন্দরবন রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর

সাতক্ষীরা ফিংড়িতে আট দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

আব্দুর রশিদ:

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী বাজারস্থ সাতক্ষীরা আঞ্চলিক প্রেস ক্লাব সংলগ্ন মার্কেটে আট দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় একতা সংঘের আয়োজনে ‘মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি’ স্লোগানে প্রত্যয় ব্যক্ত করে সাবেক চেয়ারম্যান মো. সামছুর রহমান আট দলীয় ক্যারাম খেলা উদ্বোধন করেন।

সাতক্ষীরা আঞ্চলিক প্রেস ক্লাবের সহসভাপতি মো. আলামিন রোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক গোলাম কিবরিয়া শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মনিরুল ইসলাম, ব্যবসায়ী নাসিরুদ্দিন তুহিন, ফিংড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাসান, ফিংড়ী ইউনিয়নের আনসার-ভিডিপির সহকারী কমান্ডার শুকুর আলী, তরিকুল ইসলাম, খালিদ হাসান প্রমুখ।

খেলায় জাহাঙ্গীর ও রনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে নিয়ে বিজয়ী হন মিজান ও বাবু। বিজয়ী খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন সাতক্ষীরা আঞ্চলিক প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান।

শত শত ক্যারামপ্রেমী দর্শক খেলাটি উপভোগ করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন