• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড নেত্রকোনায় তিন সন্তানের জননীকে নিয়ে পালানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা রাণীশংকৈলে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রামগতি প্রেসক্লাবে নতুন নেতৃত্ব, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার কামাল চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা বদলগাছীতে খালে গোসলে নেমে তলিয়ে গেলেন স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদ উদ্ধার, গ্রেপ্তার ১ বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল তালায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্তের ঘোষণা

রাঙ্গুনিয়ায় সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

কামরুল ইসলাম:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সরফভাটা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডার জেরে আবদুল মালেক (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যার অভিযোগ করা হলেও অভিযুক্তদের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ফলে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ক্ষেত্রবাজারে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মালেক স্থানীয়ভাবে ‘ট্রলি মেম্বার’ নামে পরিচিত ছিলেন। তিনি সরফভাটা ইউনিয়নের বুলেন্ন্যার বাড়ির বাসিন্দা এবং ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ক্ষেত্রবাজারে একটি মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে আবদুল মালেকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে পারভিন আক্তার অভিযোগ করে বলেন, “আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জায়গা ক্রয়-বিক্রয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”

অন্যদিকে, স্থানীয় ইউপি সদস্য শহিদুল্লাহ জানান, অভিযুক্তদের দাবি, আবদুল মালেক হাতাহাতির একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন এবং হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পলাশ চন্দ্র বণিক বলেন, “মরদেহে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে হার্ট অ্যাটাকেও মৃত্যু হতে পারে। প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।”

রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে আনা হয়েছে। মাগরিবের পর তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দুই সপ্তাহ আগে দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে চাচাতো ভাইয়ের হাতে ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তি নিহত হন।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বিষয়টির তদন্ত অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন