• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুইজন আটক নেত্রকোনায় ভুয়া দলিলে নামজারি করেও উপজেলার শ্রেষ্ঠ উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোস্তাফিজ টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড়, তীব্র দুর্গন্ধে চরম জনদুর্ভোগ কুমিল্লা জেলা পুলিশের কল্যাণ সভায় অর্থ পুরস্কার প্রদান ড. মোশাররফের সভাপতিত্বে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক রাজাপুরের সাতুরিয়া-গোয়ালবাড়ি সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী সাতক্ষীরার কালিগঞ্জে ঝালমুড়ি বিক্রেতা সুমাইয়া হত্যার ঘটনায় ৮ জনের নামে আদালতে মামলা বর্ষার টানে চলনবিলে উপচে পড়া ভিড়, প্রাণ ফিরে পেয়েছে সিংড়া নৌকা ঘাট উখিয়ায় আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নেত্রকোনায় এক দিনের পাহাড়ি ঢলে সড়কের ৮ কোটি টাকার ক্ষতি

রাণীশংকৈলে দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নয়ন হোসেন:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দ্বিতীয় স্ত্রীর ছেড়ে চলে যাওয়া মেনে নিতে না পেরে অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন তুলা রাম (৩৯) নামে এক ইউপি সদস্য।

২৬ জুলাই (রবিবার) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের ভাংবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তুলা রাম ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বছর দুয়েক আগে স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও পার্শ্ববর্তী রাতোর ইউনিয়নের জুই নামে এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন তুলা রাম। পরে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক ও দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি তার দ্বিতীয় স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তিনি গভীর হতাশায় ভুগছিলেন।

পরবর্তীতে ওই রাতে ফেসবুক লাইভে এসে নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করছেন এলাকাবাসী।

খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ছেড়ে চলে যাওয়ার কষ্টে বা অভিমানে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ইউপি সদস্যের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন