• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২২৮ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন শিবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার “ত্যাগী নেতাদের মূল্যায়নে আসছে স্বেচ্ছাসেবক দলের নতুন নেতৃত্ব” বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ সেননগর বাজারের মারধরের জেরে রক্তাক্ত চর বিনোদপুর, প্রাণ গেল কুহিনূরের নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নবাসীকে অভিনন্দন জানালেন রবিউল হক (মানিক) মেম্বার আশিয়ান সিটির নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে চিত্রনায়িকাকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী কুবিতে মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘উদ্যোক্তা মেলা’

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ‘ফিজিওথেরাপি সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে জেলা পুলিশের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা আধুনিক ও মানসম্মত ফিজিওথেরাপি সেবা গ্রহণের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনকালে আঘাতজনিত সমস্যা, দীর্ঘদিনের শারীরিক ব্যথা এবং বিভিন্ন পেশি ও অস্থিসংক্রান্ত জটিলতার চিকিৎসায় এই সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা পুলিশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এই উদ্যোগের ফলে পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে পুনরায় কর্মক্ষম হয়ে উঠবেন এবং তাদের সার্বিক স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন