• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সরকারি নির্মাণকাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান টাকা ফেরত না পেয়ে সাতক্ষীরায় বুশরা অফিসে গ্রাহকদের হামলা মিছিলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহামিছিল এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ে গ্যাসলাইন ফেটে ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিংয়ের মানববন্ধনের ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকার মাদক ধ্বংস করল ৬০ বিজিবি

উখিয়ায় আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

সিরাজুল কবির বুলবুল:

মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলা, অপহরণ, খুন, ছিনতাই ও চোরাচালান প্রতিরোধে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে উপজেলা হলরুমে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান, জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার আমির আবুল ফজলসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সীমান্তে যদি বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে মাদকদ্রব্যের চোরাচালান এমনিতেই বন্ধ হতে বাধ্য। তিনি বিজিবির গত এক মাসের মাদকবিরোধী অভিযানের প্রশংসা করেন।

একই সঙ্গে পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত অপরাধ দমনে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)-এর প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “আপনারা দায়িত্ব পালনে ব্যর্থ হলে আমি সরকারের অনুমতি নিয়ে শরণার্থী শিবিরের অপরাধকর্ম বন্ধ করতে সেনাবাহিনীকে ক্যাম্প নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেব।”

তিনি উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে জননিরাপত্তা রক্ষায় আরও অগ্রণী ভূমিকা পালনের নির্দেশ দেন।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের খুন, অপহরণ, চোরাচালান বা সন্ত্রাসী কর্মকাণ্ড আমি বরদাস্ত করব না। প্রয়োজনে আমি আরও কঠোর হব। আমার তেজ এখনো ফুরিয়ে যায়নি।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন