• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সরকারি নির্মাণকাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদান টাকা ফেরত না পেয়ে সাতক্ষীরায় বুশরা অফিসে গ্রাহকদের হামলা মিছিলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং রাষ্ট্রকে বাঁচাতে মহামিছিল এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ে গ্যাসলাইন ফেটে ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিংয়ের মানববন্ধনের ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকার মাদক ধ্বংস করল ৬০ বিজিবি

বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মোহাম্মদ হোসাইন:

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কক্সবাজার জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক মো. নাজিম উদ্দীন।

মঙ্গলবার বিকেলে পর্যটন নগরী কক্সবাজারের একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, দেশের সাংবাদিকদের স্বার্থে সুরক্ষা আইনের পাশাপাশি সাংবাদিকদের তালিকা প্রণয়ন জরুরি। তিনি অবিলম্বে সরকারকে এ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, সহ-সভাপতি এম. জাহেদ চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া এবং যুগ্ম সম্পাদক আব্দুর রহিম।

সভায় উপস্থিত ছিলেন উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সমুদ্র কণ্ঠের চিফ রিপোর্টার মহিউদ্দিন মাহি, টেকনাফ শাখার সাধারণ সম্পাদক আরাফাত সানি, মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, পেকুয়া শাখার সদস্য রেজাউল করিম, নাজিম উদ্দীন, মো. ইলিয়াস, চকরিয়া শাখার সদস্য মো. সেলিম উদ্দিন, কক্সবাজার শাখার সদস্য মো. আরিফ, বান্দরবান জেলা শাখার হেলাল উদ্দিন, গ্রিন টিভির প্রতিনিধি মো. নুর হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন