• রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল

হোমনায় করোনা উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু।

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

১৭ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম সৈয়দ আনোয়ার :

কুমিল্লার হোমনায় করোনা উপসর্গ নিয়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয়নগর গ্রামের শিশুটির নানার বাড়িতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে বলে জানা যায়।
জানা যায় শিশুটি উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের বিজয়নগর গ্রামের মোহাম্মদ বিল্লাল হোসেনের নাতনি। সে বাঞ্ছারামপুর উপজেলার মায়া রামপুর গ্রামের মোঃ সুমন মিয়ার কন্যা।

আজ শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমার তত্ত্বাবধানে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ্ ও মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন মো. নাজিরুল হক ভূঁইয়ার সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন কতৃক ঘটিত কমিটির সদস্যদের মাধ্যমে বাচ্চাটির জানাযা শেষে তার নানার বাড়ি বিজয়নগর গ্রামে দা ফোন সম্পন্ন হয়েছে।

বাচ্চাটির জানাযা নামাজে ইমামতি করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মো. আবদুল কুদ্দুস।

করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করায় আজ শুক্রবার সকালে পরীক্ষার জন্য বাচ্চাটির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাচ্চাটির নানার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন