• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দায় ১০ টাকা নিয়ে বিরোধে ৮ বছরের শিশুকে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পুলিশ কোনো দলের বা লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ভেতরে ফ্যাসিবাদের প্রতিচ্ছবি দেখছেন বিরোধীদলীয় নেতা এক বছরের সাজার মামলায় গ্রেফতার দেখানো হলো রিজেন্টের সাহেদকে সততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান অ্যাটর্নি জেনারেলের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল টেকনাফের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজ এলাকায় দিনদুপুরে ডাকাতি, ডাকাতদের গুলিতে আহত ১ যেভাবেই আসুন, জনগণ আপনাকে স্বাগত জানাবে: শেখ হাসিনাকে পরওয়ার রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ কাদেরসহ ৭ নেতার মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, ৪ আগস্ট যুক্তিতর্ক

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ শিল্পকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল

নিজস্ব সংবাদ দাতা / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, রাষ্ট্রায়ত্ত সব বন্ধ শিল্প কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বন্ধ হওয়া টাঙ্গাইল কটন মিল কারখানাটি এক সময় মির্জাপুরের গর্বের ধন ছিল, আবেগের জায়গা ছিল। খুব দ্রুত সময়ের মধ্যে মির্জাপুরের ঐতিহ্যবাহী এই বন্ধ কারখানাটি চালু করা হবে।

শনিবার (১ আগস্ট) সকালে দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে বন্ধ থাকা মির্জাপুরে ‘টাঙ্গাইল কটন মিল’ কারখানাটি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মির্জাপুরে বেশকিছু ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। সেসব প্রতিষ্ঠানকে স্থানীয় এমপির সহযোগিতায় আরও আধুনিকায়ন করা হবে।

তিনি বলেন, একজন চাইনিজ ব্যবসায়ী শুক্রবার এ বন্ধ কারখানাটি পরিদর্শন করেছেন। এছাড়া বাংলাদেশের কয়েকটি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠানের লোকজনও এই প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন।

বিদ্যুৎ সমস্যার সমাধানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বল্প ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ব্যবস্থাপনার কাজ শুরু করেছে। বিশেষ করে সোলারের বিষয়ে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। দেশের ব্যবসায়ীরা এবং শিল্পপতিরা ইন্ডাস্ট্রিগুলো ঠিকমতো চালাতে পারেন তার ব্যবস্থা করেছে সরকার।

তিনি আরও বলেন, ২০ বছর পরে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিগত সরকার মিথ্যা ও ভুল তথ্যের উপর বিদ্যুতের যে অর্জনের কথা বলেছে, কিন্তু আমরা ক্ষমতায় এসে দেখলাম এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই জায়গা থেকে একটি জায়গায় যেতে সময় লাগবে। দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।

বিটিএমসির সচিব ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসাইন জানান, স্বাধীনতার আগে প্রায় ২৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত টাঙ্গাইল কটন মিল কারখানাটি চালু করা হয়। ১৯৭২ সালে রাষ্ট্রপতির ২৭ নম্বর আদেশে কারখানাটি জাতীয়করণ করা হয়। ১৯৮২ সাল পর্যন্ত বিটিএমসি দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এরপর থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ভাড়াসহ বিভিন্ন পদ্ধতিতে কারখানাটি চালু থাকে। ১৯৯৮ সাল থেকে কারখানাটি পুরোপুরি বন্ধ রয়েছে।

এ সময় টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমেদ, টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব, মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আরিফ, সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের শিকদার, উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল হোসেন, গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন