• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জয়পুরহাটে ছোট ভাইকে হাতুড়ি দিয়ে হত্যা: বড় ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জয়পুরহাটে রাস্তার ব্রিকস সলিং কাজের উদ্বোধন ধামইরহাটে জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও পাল্টাপাল্টি অভিযোগ; চাঁদা দাবি ও হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ নওগাঁ সদর থানার অভিযানে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার ১ যশোরে গ্রেপ্তার আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ধামইরহাটে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু জুলাই গণ-অভ্যুত্থান দিবসে নোবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজ উপজেলা গড়ার প্রত্যয়

জয়পুরহাটে রাস্তার ব্রিকস সলিং কাজের উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মো. আল হাসান:

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ছাওয়ালপাড়া হিন্দুপাড়া সড়কের ব্রিকস সলিং নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মাননীয় সংসদ সদস্য জয়পুরহাট-১ আসনের উন্নয়ন বরাদ্দের আওতায় বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধন করেন জননেতা মো. ফজলুর রহমান সাইদ, এমপি।

উদ্বোধনকালে তিনি বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অন্যতম। এলাকার মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘবে এ সড়কের ব্রিকস সলিং নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে এলাকার অন্যান্য সড়কেরও উন্নয়ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাদসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ্ আলম, চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জি. মো. আব্দুল বাতেন, ইউপি সচিব আবু মুছা, সদস্য (মেম্বার) পদপ্রার্থী মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

স্থানীয়রা সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ সম্পন্ন করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন