• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেড় কিলোমিটারেই থমকে আছে মেঘনার প্রধান প্রবেশপথ আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু ধামইরহাটে ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে অনিয়মের অভিযোগ উখিয়ায় ১৫০ হেক্টর বাগান পরিদর্শন, চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী ত্রিশালে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে প্রশংসিত বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহি উখিয়ায় টিউবওয়েল স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

উখিয়ায় ১৫০ হেক্টর বাগান পরিদর্শন, চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মোহাম্মদ নুরুল আবছার:

কক্সবাজারের উখিয়ায় হেল্প প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে সৃজিত ১৫০ হেক্টর দেশীয় মিশ্র প্রজাতির দ্রুতবর্ধনশীল বাগান পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।

রোববার (৯ আগস্ট) উখিয়ার থাইংখালী বিটে বাগান পরিদর্শনকালে চারার আশানুরূপ বৃদ্ধি ও পরিচর্যার কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পরে তিনি বাগান এলাকায় একটি নিম ও একটি চাপালিশ গাছের চারা রোপণ করেন।

এ সময় চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলাম, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারসহ উখিয়া রেঞ্জের বনকর্মী, সিপিজি সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাগান পরিদর্শনকালে সংশ্লিষ্ট বন কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে বাগানের বর্তমান অবস্থা, চারার বৃদ্ধি ও পরিচর্যা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন