• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬

নিজস্ব প্রতিবেদক / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারসহ ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব গ্রেপ্তার করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, অস্ত্র, যানবাহন, চোরাই টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৪৫ জন, ওয়ারীতে ৬৫ জন, মতিঝিলে ৪৭ জন, তেজগাঁওয়ে ৪১ জন, মিরপুরে ১২০ জন, গুলশানে ৯৩ জন, উত্তরা বিভাগে ৬৩ জন এবং গোয়েন্দা বিভাগে সাতজন রয়েছেন।
অভিযানকালে দুইটি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১টি ইয়াবা ও পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া একটি এনা বাস, একটি ট্রাক, ১৭টি মোটরসাইকেল এবং আটটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পাশাপাশি ৫৯৭ দশমিক ৭৩ গ্রাম স্বর্ণালংকার, দুই লাখ ৬৭ হাজার টাকা চোরাই টাকা এবং চার ভরি ১৫ আনা ৫ রতি চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। অভিযানে দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন