• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে হত্যা, তিন বছর পর রহস্য উন্মোচন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি: রিজভী মাদকের দাপট ঠেকাতে চট্টগ্রাম রেঞ্জের অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৩ ভোটের ফল ঘোষণার পর সংসদে সম্প্রীতির বিরল দৃশ্য রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করা হলো মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে গেজেট প্রকাশ উখিয়া থানা পুলিশের উদ্যোগে মরিচ্যা বাজারে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত উখিয়ায় মাদকের বিস্তার ঠেকাতে গোয়েন্দা নজরদারি: টার্গেটে চোরাচালান নেটওয়ার্ক ও অবৈধ সম্পদ রোহিঙ্গা ক্যাম্পে আরসার সক্রিয় গান কমান্ডার মুছা গ্রেপ্তার

ভোটের ফল ঘোষণার পর সংসদে সম্প্রীতির বিরল দৃশ্য

বিপ্লব সিকদার / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সংসদ কক্ষে তখন অপেক্ষার অবসান। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, শুরু হয়েছে ভোট গণনা। কিছুক্ষণ পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ঘোষণা করলেন—বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফল ঘোষণার সঙ্গে সঙ্গেই বদলে গেল সংসদ কক্ষের দৃশ্যপট। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ ছাপিয়ে সেখানে ফুটে উঠল শুভেচ্ছা, করমর্দন ও কোলাকুলির উষ্ণতা।
প্রধানমন্ত্রী তারেক রহমান পাশে বসা নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করে হাতে তুলে দেন একটি লাল গোলাপ। সংসদ সদস্যরা টেবিল চাপড়ে অভিনন্দন জানান নতুন রাষ্ট্রপতিকে। জবাবে মির্জা ফখরুল হাত তুলে সবাইকে সালাম ও অভিবাদন জানান।
এরপর বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান এগিয়ে এলে নবনির্বাচিত রাষ্ট্রপতিও তাঁর দিকে এগিয়ে যান। দুজনের মধ্যে হয় কোলাকুলি। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজের আসন থেকে উঠে এসে মির্জা ফখরুলের সঙ্গে কোলাকুলি করেন।
এক এক করে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। একই সময়ে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার মধ্যেও হয় কুশল বিনিময়।
রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সংসদ কক্ষের এই দৃশ্য যেন অন্য এক বার্তা দিচ্ছিল—রাজনীতিতে মতের পার্থক্য থাকলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মুহূর্তে সৌহার্দ্যের জায়গাটিও অটুট থাকতে পারে।
এরপর মির্জা ফখরুল এগিয়ে যান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে। করমর্দন করেন তাঁর সঙ্গে। সালাম জানান অন্যান্য কর্মকর্তাদেরও। মুহূর্তেই সংসদ কক্ষজুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
এর আগে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টা ২ মিনিটে শুরু হয় ভোট গণনা।
গণনার সময় দুই প্রার্থীর এজেন্ট হিসেবে উপস্থিত ছিলেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁদের সঙ্গে ছিলেন হুইপ মিয়া নুরুউদ্দিন অপু ও রকিবুল ইসলাম বকুল।
তবে ভোটের সংখ্যা কিংবা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার হিসাব ছাড়িয়ে শেষ পর্যন্ত আলোচনায় উঠে আসে সংসদ কক্ষের সেই কয়েকটি মুহূর্ত—লাল গোলাপ, করমর্দন আর কোলাকুলি।
রাষ্ট্রপতি নির্বাচনের দিনটি তাই শুধু নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ইতিহাসেই নয়, সংসদে রাজনৈতিক সৌহার্দ্যের একটি দৃশ্য হিসেবেও স্মরণীয় হয়ে থাকল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন