ঢাকা   ০৮:১৯:০০ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Tuesday, August 25, 2026,
  • 37 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিপ্লব সিকদার:

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান।

মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথকভাবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তিন বাহিনী প্রধান রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় তাঁরা নিজ নিজ বাহিনীর সার্বিক কার্যক্রম ও চলমান বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

পাশাপাশি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তিন বাহিনী প্রধান।

রাষ্ট্রপতি এ সময় তিন বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে সশস্ত্র বাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, কার্যক্রমের উন্নয়ন এবং দেশের স্বার্থে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি